আপনার প্রতিষ্ঠানকে যুক্ত করুন উপহার বক্সে

আপনার বেকারি, বুটিক, বইয়ের দোকান বা গিফট শপের পণ্য পৌঁছে যাক বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে। উপহার বক্সে ভেন্ডর হিসেবে তালিকাভুক্ত হলে আপনি পাবেন নতুন ক্রেতা, নিশ্চিত পেমেন্ট এবং কোনো ঝুঁকি ছাড়াই বাড়তি বিক্রি — পণ্য পিকআপ ও ডেলিভারির দায়িত্ব সম্পূর্ণ আমাদের।

যুক্ত হতে যা লাগবে: বৈধ ট্রেড লাইসেন্স, পণ্যের ছবি ও দামের তালিকা, এবং ঢাকার মধ্যে পিকআপ ঠিকানা। অর্ডার এলে আপনি নোটিফিকেশন পাবেন, নির্ধারিত সময়ে পণ্য প্রস্তুত রাখবেন, আর বিক্রির টাকা সাপ্তাহিক ভিত্তিতে আপনার ব্যাংক/বিকাশে পৌঁছে যাবে।

আগ্রহী হলে vendors@upoharbox.com-এ প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও পণ্যের ধরন লিখে ইমেইল করুন, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমাদের টিম ২ কর্মদিবসের মধ্যে সাড়া দেবে।

ভেন্ডর আবেদন পাঠান